মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

গ্রামীণ হেলথটেক ও গণ উন্নয়ন কেন্দ্রের অংশীদারিত্ব: প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ হেলথটেক লিমিটেড, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, তার ৩৬০ ডিগ্রি হেলথ প্ল্যাটফর্ম “সুখী”-এর মাধ্যমে  বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়নমূলক সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর সাথে সম্প্রতি একটি যুগান্তকারী অংশীদারিত্ব চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই সহযোগিতার লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া — যারা প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সুযোগ থেকে প্রায়শই বঞ্চিত থাকেন।

- Advertisement -

গ্রামীণ গ্রুপ চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, “এই অংশীদারিত্ব দেশের সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পথ সুগম করবে। নিত্যদিনের স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতেও মানুষ যেন সঠিক সময়ে সঠিক সেবা পান, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

- Advertisement -shukee

গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ বিজনেস অফিসার ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলাইমান রাসেল বলেন, “মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি কোনো বিশেষ সুবিধা নয় এটি প্রতিটি মানুষের অধিকার। সুখী ও গণ উন্নয়ন কেন্দ্রের এই যৌথ উদ্যোগ সেই অধিকার নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ।”

সুখী ও গণ উন্নয়ন কেন্দ্র দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করতে হলে প্রয়োজন সময়মতো চিকিৎসা সহায়তা, সক্রিয় প্রতিরোধমূলক যত্ন এবং গভীর সচেতনতামূলক কার্যক্রম — বিশেষ করে সমাজের সেই অংশের জন্য যারা এই সেবাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন অথচ সবচেয়ে কম পান। এই যৌথ উদ্যোগ শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয় এটি একটি সামাজিক অঙ্গীকার। ডিজিটাল স্বাস্থ্যসেবাকে সবার কাছে সহজলভ্য, সাশ্রয়ী এবং কার্যকর করে তোলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

সর্বশেষ

এই বিভাগের আরও