রবিবার, ১০ মে ২০২৬

[the_ad id='15178']

সিটি ব্যাংক পিএলসি ও গ্রামীণ হেলথটেক লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। সিটি ব্যাংক পিএলসি এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের মধ্যে  সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে- যা দেশের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

- Advertisement -

এই সহযোগিতার আওতায় গ্রামীণ হেলথটেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম “সুখী” এখন থেকে সিটি ব্যাংকের সকল সার্ভিস পয়েন্টে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা সিটি ব্যাংকের এজেন্টদের সহায়তায় সরাসরি নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকদের সাথে তাৎক্ষণিক পরামর্শ গ্রহণ করতে পারবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য প্যাকেজসমূহ সুবিধামতো গ্রহণ করতে পারবেন।

- Advertisement -shukee

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “এই অংশীদারিত্ব দেশের সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পথ সুগম করবে। নিত্যদিনের স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতেও মানুষ যেন সঠিক সময়ে সঠিক সেবা পান, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

সিটি ব্যাংক পিএলসি ও গ্রামীণ হেলথটেক লিমিটেড একসাথে স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানসম্পন্ন সেবা হবে আরও সহজ, আরও দ্রুত এবং সকলের নাগালের মধ্যে।

সর্বশেষ

বিশ্ব মা দিবস আজ

এই বিভাগের আরও