বুধবার, ২৪ জুন ২০২৬

[the_ad id='15178']

গ্রাহকদের এক্সক্লুসিভ বিএমডব্লিউ সার্ভিস দিতে

প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের ফোরাম মেঘনা টাওয়ারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করবেন।

- Advertisement -shukee

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর ডিরেক্টর, অপারেশনস আশিক উন নবী।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর হেড অব সেলস মো. আব্দুর রহমান  ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সর্বশেষ

এই বিভাগের আরও