পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। এই ভূমিকম্পকে দেশটির গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, পাশাপাশি জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এছাড়া রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধস, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং ব্যাপক প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।
- Advertisement -

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

