গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে একটি চুক্তি সফলভাবে স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের কর্পোরেট অফিসে বৃহস্পতিবার (৭ মে) চুক্তি স্বাক্ষরটি অনুষ্ঠিত হয়েছে।
এই অংশীদারিত্বের আওতায় সুখীর কর্মীবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ হেলথটেক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ বিজনেস অফিসার ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এভারকেয়ার হাসপাতাল ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন জিএম ও হেড অব কর্পোরেট মার্কেটিং এ. এম. আবুল কাশেম রনি এবং অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। এই অংশীদারিত্ব স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করা, মানসম্পন্ন চিকিৎসা প্রদান এবং কার্যকর সহযোগিতার মাধ্যমে মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতি উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

