চট্টগ্রাম -৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী এমপি বলেছেন, সীতাকুণ্ড মাদকের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে,এভাবে চলতে দেয়া যাবেনা,সন্ত্রাস,মাদক ব্যবসা,মাদক সেবন দুটোই বন্ধ করতে আমরা সকলে কাজ করে যাবো। সীতাকুণ্ডকে কর্মসংস্হানের সম্ভাব্য স্হানগুলোতে হস্তক্ষেপ করতে হবে। বেকার সমস্যা সমাধান হলে মাদক বেচাকেনা অনেকটা কমে আসবে। সীতাকুণ্ডকে আদর্শ উপজেলা গড়তে জ্ঞান ভান্ডার প্রাক্তন শিক্ষকদের পরামর্শ খুবই প্রয়োজন। আমি আপনাদের পরামর্শ নিতে ৩/৪ মাস পর পর মিলিত হবো। আপনাদের পরামর্শে ইনশাল্লাহ সীতাকুণ্ড একটি মডেল উপজেলা গড়ে উঠবে।
তিনি আজ শনিবার (৯ মে ) ইপসার মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি- সীতাকুণ্ড গঠনের প্রথম সভা ও মিলমেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

বরেণ্য শিক্ষাবিদ,সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহাম্মদের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য বর্তমান পোর্ট সিটি ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড,ফসিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম,অধ্যাপক আবুল মুনছুর, বিশিষ্ট শিক্ষাবিদ সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ জরিনা আখতার,বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, ইপসার পরিচালক ( অর্থ) পলাশ চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফয়েজ আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক মো. নূরুল গণি চৌধুরী।
প্রধান বক্তা ড,ফসিউল আলম বলেন, আমরা অবসরে গিয়ে আমাদের দায়িত্ব শেষ এমন চিন্তা করা যাবেনা,গুণে ধরা মাদকাসক্ত সমাজকে মাদকমুক্ত করে একটি সুস্থ সমাজ গড়তে কাজ করে যেতে হবে। তাহলেই আমাদের শিক্ষার সুফল বইতে থাকবে সর্বত্র । আসুন আমরা অন্যায় কে অন্যায়,ন্যায়কে ন্যায় বলি,মাদকমুক্ত সমাজ গড়ি।
অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সমিতির সদস্য বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তন শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।


