শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

নোয়াখালীতে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলা শহর মাইজদীতে যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। শুক্রবার (৮মে) বেলা আড়াইটার দিকে মাইজদী বাজারের উত্তরে চৌমুহনী-মাইজদী মহাসড়কে ওই মিছিল হয়। পরে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে মিছিলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।

- Advertisement -

ফেসবুকে ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা যায়, যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী মাইজদী বাজারের উত্তর দিক থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

- Advertisement -shukee

জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জুমার নামাজের সময় ফাঁকা সড়কে শহরের বাইরে একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিলকারীরা আবার নিজেদের মতো সড়ক ত্যাগ করেছে। বিষয়টি জানার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কাদের নেতৃত্বে মিছিল হয়েছে, কারা অংশ নিয়েছেন, এসব বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও