Thursday, 17 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ ‘নলা কাসেম’ গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে অবশেষে গ্রেফতার হলো জঙ্গল সলিমপুর এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’।

- Advertisement -

বুধবার (২২ এপ্রিল ) রাত আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামের নেতৃত্বে এক চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করে।

- Advertisement -shukee

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই আসামিকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  তাকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া ওসি মো. মহিনুল ইসলাম বলেন—“অপরাধ যেই করুক, কাউকেই ছাড় দেয়া হবে না। সীতাকুণ্ডকে সন্ত্রাসমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও