চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড(আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসন থেকে নির্বাচিত এমপি লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধাদের সম্মান করা আমাদের গুরুদায়িত্ব। আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন,আমি আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের দায়িত্ব নিলাম।
তাছাড়া সীতাকুণ্ডকে একটি মাদক-চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তোলতে সকলের সহযোগিতা চাই।

তিনি আজ বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উৎযাপন অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সৈয়দ আবুল মনসুর,সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, সাবেক সচিব বীর মুক্তিযুদ্ধা মো. আবু নাসের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, ওসি মো. মহিনুল হক,ওসি তদন্ত আলমগীর হোসেন,প্রকৌশলী আলমগীর বাদশা, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মো. মোরছালিন,পৌর বিএনপি নেতা জাকির হোসেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,রাজনীতিবিদগণ বক্তব্য রাখেন। এরপপর মুক্তিযোদ্ধাদের সম্মনে গিফ্ট প্রদান, নাস্তা,দুপুরের লাঞ্চ সরবরাহ করা হয়।
এর আগে সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কুচকাওয়াজ, খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,বিএনপি, সীতাকুণ্ড প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে দিবসটি পালন করেছে।


