বুধবার, ৫ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৫ মার্চ কালরাত্রিতে শহিদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিকনেতা কমরেড মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, যুব নেতা জাবেদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী জয় সেন, ছাত্র নেতা শুভ দেব নাথ প্রমুখ।

- Advertisement -shukee

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার দাবি দীর্ঘদিনের। তারা অবিলম্বে এ গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, শহিদদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের মূল চেতনা থেকে বিচ্যুতি ঘটেছে। সমাজে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং  সাম্প্রদায়িকীকরণের প্রবণতা গভীর উদ্বেগজনক।

নেতৃবৃন্দ  শহিদদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও