Wednesday, 16 September 2026

[the_ad id='15178']

আসলাম চৌধুরী এমপির সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম—৪, সীতাকুণ্ড ( পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার  দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ আসলাম চৌধুরীর এমপির ফৌজদারহাটস্থ বাসভবনে গিয়ে দেখা করতে যান এবং কুশল বিনিময়  করেন।

- Advertisement -shukee

হৃদ্যতা এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসলাম চৌধুরী  এমপি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

আসলাম চৌধুরী সীতাকুণ্ডের সাংবাদিকদেরকে সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত হয়ে, নিজেদের ভেদাভেদ ভুলে স্ব- স্ব দায়িত্ব পালনে সংহতি বজায় রাখলে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা ও প্রকৃত সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম—৪, সীতাকুণ্ড ( পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী

তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন করা জরুরি। তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম গড়ার লক্ষ্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

এসময় উপস্হিত ছিলেন বিএনপি নেতা মো. মোরছারিন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,হেদায়েত,সৌমিত্র চক্রবর্তী, ক্লাবের সহ সভাপতি খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সেক্রেটারী লিটন চৌধুরী,সহ- সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, সিনিয়র সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু,সাইদুল হক,কৃষ্ণ চন্দ্র দাস,মীর মামুন,অ্যাডভোকেট মো. নাসির,দেলোয়ার খান,এস এম ইকবাল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও