মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গলা কেটে হত্যার শিকার ইরার পরিবারের সাথে নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ এবং প্রেসক্লাবে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার একটি প্রতিনিধি দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার মাস্টার পাড়ায় ধর্ষণ ও গলা কেটে  হত্যার শিকার শিশু ইরার পরিবার ও গ্রামবাসীর সাথে সোমবার (৯ মার্চ) সাক্ষাৎ করেন। পরে তারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ উপস্থিত সাংবাদিকদের  সাথে মতবিনিময় করেন।

- Advertisement -

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রাম জেলার আহ্বায়ক আসমা আক্তার, সদস্য রিপা মজুমদার, ছাত্র প্রতিনিধি তারমিন তিশা, নীতিশ নাথ । তারা ইরার পরিবার ও গ্রামবাসীর সাথে সাক্ষাৎ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইরার বাবা-মায়ের পাশে থাকার অঙ্গিকার করেন।

- Advertisement -shukee

মতবিনিময় কালে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শিশু ইরা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে এসে সাধারণ মানুষ ছিনতাই, নারীর যৌন হয়রানি, খুন হওয়ার ঘটনা ইতোপূর্বেও ঘটেছে। একটি বিনোদন কেন্দ্র হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

সীতাকুণ্ড ইকোপার্কে শিশু ধর্ষণ ও গলা কেটে হত্যার শিকার ইরার পরিবার ও সাংবাদিকদের  সাথে  বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম নেতৃবৃন্দের  সাক্ষাৎ

সর্বশেষ

এই বিভাগের আরও