বুধবার, ১১ মার্চ ২০২৬

সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট,জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে।

- Advertisement -

রবিবার (৮ মার্চ) দুপু‌রে  পৌরসদরের অত্যন্ত ব্যস্ততম সীতাকুণ্ড বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

- Advertisement -shukee

এসময় তরমুজ বিক্রেতা, কাঁচা সবজি ও ছাগলের মাংস এবং মুরগি বিক্রেতার কয়েকটি দোকানে অনিয়ম পাওয়ায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে উপজেলা প্রশাসন ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

সর্বশেষ

এই বিভাগের আরও