শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা: শোকাহত পরিবারকে সান্ত্বনা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিষ্পাপ প্রাণ ঝরল নির্মমতার বলি হয়ে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শিশু ইরা হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে পুরো এলাকা। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস।

- Advertisement -

নৃশংস এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বাবু শেখকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া।

- Advertisement -shukee

এমন পরিস্থিতিতে বুধবার (৪মার্চ) দুপুরে নিহত ইরার বাড়ি পরিদর্শন করেন পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শোকাহত পরিবারের পাশে বসে তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। পরিবারের সদস্যদের আর্তনাদ শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন,এটি একটি নৃশংস ও জঘন্য অপরাধ। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। অপরাধীরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো রেহাই নেই—এমন কঠোর বার্তাও দেন তিনি।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শিশু ইরার নির্মম হত্যাকাণ্ডে শোকস্তব্ধ ছোট কুমিরা এলাকা। এলাকাবাসীর দাবি—দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন অপরাধের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

নিহত ইরার পরিবারকে সান্ত্বনা দিতে সীতাকুণ্ডের কুমিরায় যান পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

 

সর্বশেষ

এই বিভাগের আরও