বুধবার, ১১ মার্চ ২০২৬

আইইবি-চট্টগ্রাম কেন্দ্রে সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)- চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে রবিবার (০৮ ফেব্রুয়ারি) সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দুইটি গ্রুপে চারটি ইভেন্টে বিজয়ী ও রানার্সআপদের মাঝে ট্রফি প্রদান করা হয়। ট্রফি প্রদান অনুষ্ঠানে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

- Advertisement -

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ.এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ও অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আবু জাফর, কমিটির সদস্য-সচিব প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইআরসি’র ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল হোসেন ও সম্পাদক (অর্থ) প্রকৌশলী মো. কামরুজ্জামান।

- Advertisement -shukee

সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৫০ নিম্ন এবং ৫০ উর্ধ দুইটি গ্রুপে একক প্রতিযোগিতা ও দ্বৈত প্রতিযোগিতায় সর্বমোট ১০২জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চারটি ইভেন্টে বিজয়ী ও রানার্স আপ হিসেবে ৫০ নিম্ন একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রকৌশলী মোঃ ইব্রাহিম, রানার্স আপ প্রকৌশলী মোঃ শাহে সালেহীন, ৫০ নিম্ন দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রকৌশলী মো. সাজ্জাদ হোসাইন ও প্রকৌশলী এস এম ফয়সাল মাহমুদ, রানার্স আপ প্রকৌশলী নাভিদ আল জামি ও প্রকৌশলী সাইফুল আমীন। ৫০ উর্ধ একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রকৌশলী মো. শহিদুল ইসলাম মৃধা, রানার্স আপ প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, ৫০ উর্ধ দ্বৈত প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন প্রকৌশলী মো.শহিদুল ইসলাম মৃধা ও প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, রানার্স আপ প্রকৌশলী মো. ওয়াহিদুল আলম ও প্রকৌশলী মোস্তফা ইকবাল কৃতিত্ব অর্জন করেন।

সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতিযোগিতায় শতাধিক প্রকৌশলী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও