Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটচুপির অভিযোগে সড়ক অবরোধ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

বাস চালক ও শ্রমিকরাই আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করেছেন ।

- Advertisement -

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

- Advertisement -shukee

শ্রমিকদের অভিযোগ, সকাল থেকে আন্তঃজেলা বাস শ্রমিকদের নির্বাচন চলছিল। ভোটারদের দীর্ঘ সারির কারণে বিকেলের দিকে অনেক শ্রমিক ভোট দিতে গেলে তাদের জানানো হয়, ব্যালট পেপার শেষ হয়ে গেছে।

এতে অন্তত ১০০ থেকে ১৫০ জন ভোটার ভোট দিতে পারেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়।

শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকদের দাবি, নির্বাচনে ভোটার ৩ হাজার ৫৬১ জন। ভোট গ্রহণের জন্য ভোটারদের নম্বর অনুযায়ী আলাদা বুথ করার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। ফলে সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ জটলা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এতে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।

আন্দোলনে থাকা রফিকুল ইসলাম অভিযোগ করেন, ভোটারদের কার্ড ও ভোটার নম্বর যথাযথভাবে যাচাই না করেই দ্রুত ভোট নেয়া হয়েছে। অনেক বৈধ ভোটারকে ব্যালট দেয়া হয়নি। আবার বহিরাগত বা ভুল ভোটার নম্বরের ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, একটি পর্যায়ে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা জানিয়ে অনেক ভোটারকে ভোট দিতে দেয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে জানতে চাইলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি।

ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মো. শাহীনূর আলম বলেন, শ্রমিকদের নির্বাচন ছিল। যেখানে গণ্ডগোল হয়। এরপর থেকে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করে। কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় চেষ্টা চলছে।

এদিকে, অবরোধের কারণে কদমতলী রেলগেট এলাকায় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।  দেওয়ানহাট-অলঙ্কার এবং একেখান রোড়েও বন্ধ হয়ে যায় যানচলাচল। শহর এলাকার তীব্র যানজটের রেশ রেশ শেষতক ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে আঘাত করে। অলঙ্কারমোড় থেকে ফৌজদারহাট পর্যন্ত  ৩/৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এই রুটে চলাচলকারী হাজারো মানুষকে দুর্ভোগের কবলে পড়তে হয়েছে। শত শত সাধারণ যাত্রী দীর্ঘপথ পায়ে হেঁটে গন্তেব্যে যেতে হয়েছে।

ঊর্ধতন কর্তৃপক্ষের চাপে শেষতক বাস চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়ায়  সন্ধ্যা নাগাদ  যানচলাচল  স্বাভাবিক হয়ে ওঠে বলে জানালেন আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান ।

সর্বশেষ

এই বিভাগের আরও