শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি প্রচারণায় বাধা দেয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ মনপুরায়, আহত ১২

নিজস্ব প্রতিবেদক

ভোলার মনপুরায় গণসংযোগ বাধা দেয়াকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ১২ জন আহত হন।

- Advertisement -

শুক্রবার (৬ ফেব্রুয়রি) সকালে উপজেলার মাস্টারহাট এলাকায় এঘটনা ঘটেছে। এ ঘটনায় এক দল অপরদলকে দায়ী করে বক্তব্য দিযেছেন।

- Advertisement -shukee

ভোলা-৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে তাদের কর্মীরা নির্বাচনি প্রচারে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দেন। বাধা উপেক্ষা করে প্রচার করতে গেলে তাদের মারধর করেন। এতে জামায়াতের ৫/৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

মরপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন জানান, জামায়াতের কর্মীরা তাদের প্রচারের ওপর হামলা করে। এতে বিএনপির ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, দুই দলের মধ্যে মারামারির ঘটনায় থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও