শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

চন্দনাইশে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশে দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। বুধবার (ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -shukee

মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনিকে যৌথবাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পরবর্তীতে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও