বুধবার, ২০ মে ২০২৬

[the_ad id='15178']

বাংলাদেশ ভারতে না খেললে আইসিসি বিকল্প দল নেবে , বোর্ডসভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

- Advertisement -

তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিন সময় দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো।

- Advertisement -shukee

যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায়, তবে বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে। ইউরোপিয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থাকায় স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। তবে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী হিসেবে স্কটল্যান্ড এখন হয়ে গেছে প্রথম দাবিদার।

সর্বশেষ

এই বিভাগের আরও