সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্স এর অধিনায়ক, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার ( ১৯ জানুয়ারি ) সাবেক সিটি মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতির ৯০ তম জন্মবার্ষিকীর কর্মসূচিতে খতমে কুরআনে পাক, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম।তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মহান মুক্তিযুদ্ধে বিরল অবদান রাখেন। তার নেতৃত্বে পরিচালিত হয় জেড ফোর্স। মহান স্বাধীনতার পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বলেন, ১৯৭৭ এর ২১ এপ্রিল  জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র এই বাংলাদেশে চালু করেন। ১৯৮১ সালের ৩০ শে মে তিনি শাহাদাত বরণ করেন একদল উশৃংখল সেনা সদস্যের হাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমান বিএনপি প্রতিষ্ঠা  করেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। সাবেক মেয়র মনজুর আলম  শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করেন।

- Advertisement -shukee

এ সময় অন্যদের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশাহ আলম, আব্দুস সাত্তার মজুমদারও মো. কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও