সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামের আরও ৪ আসনে যারা বিএনপির প্রার্থী হলেন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে আরও চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী ঘোষণা করেন।

- Advertisement -shukee

ঘোষণা করা চট্টগ্রামের চার আসনের প্রার্থীরা হলেন- চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন।

আজ চারটিসহ চট্টগ্রামের মোট ১৬ আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও