শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কো-চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

- Advertisement -

আজ রবিবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম।

- Advertisement -shukee

সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক থানজামা লুসাইকে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। পরে চেয়ারম্যান মহোদয়ও ভাইস চ্যান্সেলরকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন এবং  এবং সৌজন্য সাক্ষাতে আগত অতিথিদের আন্তরিক আপ্যায়ন করেন।

আলোচনা সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষা-গবেষণার অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নে উভয়ের সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদের পারস্পরিক সহযোগিতা আরও বর্ধিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও