বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

সাবেক এমপি শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে

- Advertisement -

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি।

- Advertisement -shukee

সোমবার (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরদিন মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নোটিশটি প্রকাশিত হয়।

দলীয় নোটিশে উল্লেখ করা হয়, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন-“নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; যার যার এলাকায় প্রশাসনের যারা আছেন, সবাইকে আমাদের আন্ডারে নিতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের সর্বস্তরে নিন্দা ও উদ্বেগ তৈরি হয়। এমনকি কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া আসে।

জামায়াতের দাবি, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে এমন বক্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থি। এতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শ ক্ষুণ্ন হয়েছে। নোটিশে আরও বলা হয়, তাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না-তা ৭ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও