সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

 চট্টগ্রামের কর্নেল হাটে বিক্ষোভ মিছিলে বক্তারা

বিএনপির দুর্দিনের রাজনীতিতে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই

সীতাকুণ্ড প্রতিনিধি

নিজের জীবন-পরিবার-ব্যবসা বাণিজ্যকে তুচ্ছ করে যে মানুষটি দলের জন্য দীর্ঘদিন কারাবরণ করেছেন, বিপদে-আপদে নেতাকর্মীদেরকে অকাতরে করেছেন সাহায্য সহযোগিতা, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সন্মুখ সারিতে অকুতোভয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই মজলুম জননেতা আসলাম চৌধুরীর বিকল্প চট্টগ্রাম-৪ আসনে কেউ হতে পারেনা দলের প্রতি ওনার ত্যাগ, ঘাম, শ্রমকে মূল্যায়ন না করলে আগামীতে দলের জন্য কেউ জীবনবাজি রেখে এমন চ্যালেঞ্জ নেবেনা বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনের সাথে সংযুক্ত নগরীর ১০নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নেতৃবৃন্দ।

- Advertisement -

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন দেয়ার দাবীতে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কর্ণেল হাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

- Advertisement -shukee

১০নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সেলিমের পরিচালনার মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে একে খান মোড় গিয়ে সিটি গেটে এসে শেষ হয়। মিছিলটি এসময়ে জনস্রোতে রূপ নেয়। এ সময় বজ্রকণ্ডে মিছিলের শ্লোগান “দূর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, জেলখানার আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই”যা পুরো নগরবাসীর নজর কেড়েছে।

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী ১৭টি বছর নির্যাতন নিপীড়ন  ও মামলা হামলায় জর্জরিত। দলের প্রয়োজনে সবকিছু ত্যাগ করে সীতাকুণ্ড তথা উত্তর চট্টগ্রামে আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন। জেলখানার প্রতিটি নেতাকর্মীকে আর্থিক সহায়তা থেকে শুরু করে জামিনের ব্যবস্থা করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন। এমন নেতার অবমূল্যায়ন সীতাকুণ্ড তথা চট্টগ্রামবাসী মানবেনা। তাছাড়া তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে এ নির্বাচনী এলাকাজুড়ে। তাই দুর্দিনের আসলাম ভাইকে মনোনয়ন দিয়ে এ আসনের বিজয় নিশ্চিত করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মঈনু , শামশুল আলম সেক্রেটারী, আব্বাস রশিদ, আইয়ুব খান, মহসিন তালুকদার, জাহেদ আলী, ফরিদ উদ্দিন, আলাউদ্দিন, রফিক উদ্দিন, সফিকুল ইসলাম সফি, মোজাহেরুল আলম, আযম, আমির খান, আক্কাস, মহিউদ্দিন কোম্পানী, করিম উদ্দন, শহীদুল ইসলাম সমু, আজিজ,হায়াতুর রশিদ, মিনহাজ উদ্দিন সানী, রিদুয়ান উদ্দিন দুলাল, শাহজাহান, দিদার, এ্যাডভোকেট কামরুল, আলী হায়দার ছোটন, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সখিনা বেগম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, হারুনুর রশিদ, বাবুল, ওয়ার্ড যুবদলের সাজ্জাদ চৌধুরী, তৌহিদ, আনসার, সরোয়ার সোহেল, মহিলা নেত্রী জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, নার্গিস আক্তার, জেরিন, রিনা মুফিজ, ছেনোয়ারা বেগম, পলি বেগম, নুর জাহান, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মাহমুদ, মহসিন আহমেদ তৌসিব, হানিফ, রিপন, আশরাফ আলী, বাপ্পী, রশিদ, মহানগর ছাত্রদলের সদস্য আব্বাস, সামির, ফাহিম, রিনাত, হৃদয়, রিফাত, মাহিন প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও