সুখীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে ওয়ার্ল্ড মেন’স ডে- যা পুরো দিনজুড়ে পরিণত হয়েছিল আনন্দ, সম্প্রীতি ও টিম স্পিরিটের এক দুর্দান্ত মিলনমেলায়। বুধবার (১৯ নভেম্বর ) ওয়ার্ল্ড মেন’স ডে উদ্যাপনের মাধ্যমে সুখী আবারও প্রমাণ করেছে এখানে প্রতিটি কর্মীই প্রতিষ্ঠানের অমূল্য অংশ।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে কর্মীদের জন্য সাজানো হয়েছিল নানান মজার প্রতিযোগিতা। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে দিনের শুরুতেই কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলায় বিজয়ীদের দেয়া হয় নানা রকম উপহার। খেলাগুলোর মধ্যে অন্যতম ছিল আর্ম রেসলিং, ডার্ট খেলা, পেনালটি শুটআউট এবং ইয়েস/নো রোপ চ্যালেঞ্জ। এসব খেলায় কর্মীরা নিজেদের শক্তি, দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা দেখান। প্রতিটি গেম ছিল হাসি-আনন্দ, বন্ধুত্ব আর সহযোগিতার চমৎকার প্রকাশ। এছাড়াও ছিল ব্যক্তিত্ব প্রকাশের বিশেষ আয়োজন—‘মোস্ট হ্যান্ডসাম এমপ্লয়ি র্যাম্প শো’ এবং ‘মোস্ট ওয়েল-ড্রেসড এমপ্লয়ি’ সেগমেন্ট।

সবশেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আয়োজন করা হয় ‘মিউজিক্যাল আওয়ার’ এবং ‘ওপেন কারাওকে’। গ্রামীণ হেলথটেক সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী সেখানে সংগীত পরিবেশন করছেন, যা পুরো অনুষ্ঠানে এক অন্যরকম আবহ তৈরি করেছে। অন্যরাও তাকে উল্লাস সহকারে সঙ্গ দিয়েছেন। মজায় ভরপুর এই উদ্যাপনে সুখীর কর্মীরা কাটিয়েছেন স্মরণীয় একটি দিন। আনন্দ উৎসবের মাধ্যমে ভিন্ন আবহে কাটানো এ দিনটি অনেকদিন মনে থাকবে।
আন্তর্জাতিক পুরুষ দিবস প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী পুরুষদের অবদান এবং ইতিবাচক ভূমিকা উদযাপন করে এবং পুরুষদের সুস্থতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।

