শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মো. সালাউদ্দিন। বিশাল এক গাড়ি বহর নিয়ে আজ ( ৬ নভেম্বর) বেলা বারোটার দিকে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমাধিস্থলে উপস্থিত হন । এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মুরাদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আকবর হোসেন , বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমদ , সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভার বিএনপি নেতা মোহাম্মদ আলী ,কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন, সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ইমরান, সাধারণ সম্পাদক শামসুল আলম , বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী বদর উদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন সিকদার, সীতাকুণ্ড পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিরসহ বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় বিএনপিপ্রার্থী সালাউদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের মূল পরিচয়, আমরা সবাই শহিদ জিয়ার আদর্শের অনুসারী। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকলেও দলীয় নীতি-আদর্শের প্রশ্নে আমরা এক ও অভিন্ন। তাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় স্বার্থে আমাদের আন্তরিকভাবে ধানের শীষের অনুকূলে ইস্পাতকঠিন মনোবল নিয়ে ভোটযুদ্ধে নামতে হবে। নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই আমাদের।”

এরপর এমপি প্রার্থী সালাউদ্দীন সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ বিএনপি নেতা চট্টগ্রাম- ৮ আসনের মনোনয়ন প্রাপ্ত এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যান।

