মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ নম্বর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ান মনোনীত হয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই রাঙামাটির পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

- Advertisement -

বিএনপি নেতাকর্মীরা জানান, দিপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষের পাশে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

- Advertisement -shukee

প্রার্থী মনোনয়ন নিশ্চিত হওয়াার পর এক প্রতিক্রিয়ায়  এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “রাঙামাটি একটি শান্তি ও সম্প্রীতির জেলা। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভাইস -চেয়ারম্যান তারেক রহমানকে  উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন, রাঙামাটির জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

সর্বশেষ

এই বিভাগের আরও