বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম ৯ আসনে সামছুল আলমের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর  ১৭,১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড  স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক  জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ৯ আসনে গণসংযোগ করা হয়।

- Advertisement -

৩১ অক্টোবর বিকালে উক্ত গণসংযোগের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম।

- Advertisement -shukee

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ হানিফ, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম,এইচ চৌধুরী বাবলু, ১৭,১৮, ও ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ ফারুক, মো. ইউনুস, মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মো. শাহজাহান, থানা কমিটির যুগ্ন আহবায়ক, আলমগীর আলী, মোবারক হোসেন, ইব্রাহিম সোহেল, জাফর। ১৭-১৮-১৯ নং ওয়ার্ড যুগ্ন আহবায়ক, ইলিয়াস রাজ, বিএনপি ও অঙ্গ সংগঠনের রায়হান, রিপন, মো. সোহেল, জাহাঙ্গীর, বাদল, আবুল সরদার, পলাশ, সাগর, জাকির, সদস্য, মো. ইমরান , মো. রনি, কাউসার রাব্বি ,তাজু ,ইমনসহ প্রমুখ।

সামছুল আলম বলেন,বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  গঠিত কৃষক, শ্রমিক,চাকুরীজীবী ও সর্বশ্রেণী মানুষের বাংলাদেশ  জাতীয়তাবাদী দল,এই  দলই পারবে এদেশের মানুষের সুখ শান্তি,নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা  নিশ্চিত করতে সক্ষম।

আগামী নির্বাচনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সকলকে  ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও