বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

আগামী নিবার্চন হতে পারে স্ক্রিপ্টেডঃ হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না আসতে পারে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী নির্বাচন স্ক্রিপ্টেড হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

- Advertisement -

শুক্রবার (৩১অক্টোবর) বিকালে তিনি ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

- Advertisement -shukee

তিনি আরো বলেন, যারা সংস্কারের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে। আগামী নির্বাচন স্ক্রিপ্টেড নির্বাচন হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বড় দুই দল ডিসি এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্নার সভাপতিত্বে সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য মুখ্য সমন্বয়কারী আবু সাঈদ মুসাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও