বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -shukee

তিনি বলেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজ করছিলেন অজয় কর খোকন। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

সর্বশেষ

এই বিভাগের আরও