জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম এবং সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রামের আজীবন সদস্য মো. হারুনুর রশিদ আর নেই। তিনি বুধবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন) ।
মুরাদপুর শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কাউসার পারভীন লিপির স্বামী মরহুম হারুনুর রশিদ এর বাড়ি সীতাকুণ্ডের ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের বাকখালি শানু ভূঁইয়া বাড়ি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে, ৪ভাই ও ৩বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু- বান্ধব রেখে যান।
- Advertisement -

মরহুমের নামাজে জানাযা আগামীকাল বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জন্মস্থান বাকখালি শানু ভূঁইয়া বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

