Wednesday, 23 September 2026

[the_ad id='15178']

নেপালে পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন, মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তাঁর পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় অলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন।

- Advertisement -

কর্মকর্তারা বলেন, বিক্ষোভকারীরা আজ ভোরে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হন। পথে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা পিছু হটতে অস্বীকৃতি জানান এবং বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তাঁর বাসভবন প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেন।

- Advertisement -shukee

শুধু অলির বাড়িতে নয়, এদিন বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালান। এ সময় কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়া হয়।

এদিকে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে সেনারা ভৈসেপাতিতে হেলিকপ্টারে করে মন্ত্রীদের তাঁদের বাসভবন থেকে সরিয়ে নিতে শুরু করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও