সীতাকুণ্ডের আধুনিক ল্যাব জগতের পথিকৃত ল্যাব সিটি সমবায় মার্কেট থেকে আধুনিক মার্কেট সিকিউর সিটি শপিং কমপ্লেক্স-এ স্থানান্তর কাজের উদ্বোধন করা হয়।
আজ সোমবার (১৮ আগস্ট ) সকল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব সিটির এমডি সাবেক কাউন্সিলর রায়হান উদ্দীন রেহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা নুরুল কবির,সিকিউর সিটির পরিচালক মো. আক্তার হোসেন মামুন ,রাজনীতিবিদ আবুল হোসেন,সাবেক এমডি মীর হোসেন,সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন,সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন, বাজার কমিটির সাবেক ও বর্তমান অর্থ সম্পাদক যথাক্রমে কামাল উদ্দিন ও হেলাল উদ্দিনসহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে এমডি রায়হান উদ্দিন বলেন, রোগীরা ভালো ও মানসম্মত চিকিৎসা, ভাল পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত।রোগীর স্বজনরা কোথায় গেলে হয়রানীমুক্ত চিকিৎসা,পরীক্ষা করাবেন কোথায় গেলে প্রতারণা থেকে রেহায় পাবেন,তাঁর রোগীকে দ্রূত সুস্থ করে তোলবেন এনিয়ে বেশ হতাশা দেখা যায়।আমরা ল্যাব সিটি প্রতিজ্ঞা করছি খুব দ্রুত বিশেষ ছাড়মূল্যে দক্ষ প্রশিক্ষক দ্বারা পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের সেবাদানে আমরা ওয়াদাবদ্ধ।

