বুধবার, ১১ মার্চ ২০২৬

সাতকানিয়ায় রোটারি ক্লাব এর ফিস্টুলা অপারেশন

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল এর রোটারি মাদার এন্ড চাইল্ড কেয়ার ফোকাসের ফ্রি চিকিৎসা ক্যাম্প সাতকানিয়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালে মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

- Advertisement -shukee

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের সভাপতি আবুল কালাম সামছুল হক তোফা। অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল এর ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ এরশাদুল মোস্তফা, সিপি রোটারিয়ান মো. রিজওয়ান শাহিদী, সেক্রেটারি রোটারিয়ান জামাল নাসের চৌধুরী,রোটারিয়ান পিপি মোহাম্মদ মহিউদ্দিন, রোটারি চিটাগাং ইম্পেরিয়াল রোটারিয়ান সিপি মো. নজরুল ইসলাম নান্টু।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে  ফিস্টুলা রোগীর সনাক্তকরণ ও অপারেশন, ডায়াবেটিস পরীক্ষা,গাইনী সমস্যা,শিশুরোগসহ শতাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গরীব সুবিধাবঞ্চিত ফিস্টুলা রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা নেবার জন্য ফাতেমা মেমোরিয়াল মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার সেন্টার ৫ নম্বর লাভলেইন চট্টগ্রামে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। ফিস্টুলা রোগীর চিকিৎসা অপারেশন করবেন একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডা. সায়েবা আখতার। মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন এপেলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডা. শিরীন ফাতেমা, ডা. তাসনিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মালিহা ফাতেমা, ডা. জান্নাতুল নাঈম জেকি প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও