বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  আর এ সময়ের মধ্যে মারা গেছেন ২ জন। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮১  জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭০২ জন।

- Advertisement -

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

- Advertisement -shukee

স্বাস্থ্য অধিদফতর জানায়, জুলাইয়ে এখনও পর্যন্ত ১০ হাজার ৪০৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৯  জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৪৮ জন, বাকি ৯৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন এবং জুনে ১৯ জন মারা গেছেন ।

সর্বশেষ

এই বিভাগের আরও