রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত নির্বাহী পরিচালক সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম ব্যাংকারস্ ক্লাবের সম্মানিত সভাপতি মো. মকবুল হোসেনকে এক অনাড়ম্বর সংবর্ধনা জানানো হয়েছে। চট্টগ্রাম ব্যাংকারস্ ক্লাব আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি গতকাল (২৩ জুলাই) আগ্রাবাদের গ্রীন শ্যাডো কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালকবৃন্দ যথাক্রমে মো. আরিফুজ্জামান, মো. সালাহ উদ্দিন, আশিকুর রহমান ও স্বরূপ কুমার চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখাব্যবস্থাপক এবং ব্যাংকারস্ ক্লাবের নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।

- Advertisement -shukee

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ রোসাঙ্গীর। তিনি ক্লাবের গতিশীল কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ ব্যাংক ইডি মো. মকবুল হোসেন

সংবর্ধিত অতিথি মো. মকবুল হোসেন তাঁর বক্তব্যে এই সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম ব্যাংকারস্ ক্লাবের প্রতিটি উদ্যোগে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা ও ব্যাংকিং খাতের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে কামরুল ইসলাম চট্টগ্রাম ব্যাংকারস্ ক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক স্মরণ করেন এবং ব্যাংকারদের পেশাগত উৎকর্ষে অভিজ্ঞতালব্ধ পরামর্শ দেন।

ধন্যবাদজ্ঞাপন করেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট ও ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরী। তিনি আগামি সেপ্টেম্বর মাসে “ব্যাংকারস্ ফ্যামিলি নাইট” আয়োজনের ঘোষণা দেন এবং সকল ব্যাংকারদের সপরিবারে উপস্থিত থাকার অনুরোধ জানান।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য ও কমিউনিটি ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজউদ্দিন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যাংকারস্ ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ

সর্বশেষ

এই বিভাগের আরও