রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

এসএসসি ব্যাচ সাতাশি  চট্টগ্রামের ঈদ আনন্দ ও বন্ধু পুনর্মিলনী  অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ব্যাচ  ঊনিশ’সাতাশি। হৃদয় ছোঁয়া আবেগ-অনুভূতির নাম! কৈশোরকাল । শৈশব থেকে যৌবনে পদার্পণের একটি মধ্যবর্তী অবস্থা। সব সহপাঠীদের সেই সময়ের মধুমাখা স্মৃতি সহজে ভুলার নয়।  এখন শুধু নিজ নিজ বিদ্যালয় নয় শুধু ,দেশব্যাপি এসএসসি সাতাশিয়ানদের মেলবন্ধন হয়ে ওঠে বন্ধুত্বের এক অন্যতম প্লাটফর্ম । সাতাশিয়ানদের সবার বয়স পঞ্চাশোর্ধ। সবাই যার যার অবস্থানে ব্যস্ত। এমন ব্যস্ততার মাঝেও সাতাশির বন্ধুরা মাঝে মধ্যেই নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। অনুষ্ঠান দেশের যেই প্রান্তেই হোক  উদ্যমী বন্ধুরা দল বেধে  ছুটে এসে অনুণ্ঠানকে আড়ম্বর ও প্রাণবন্ত করে তোলে। চট্টগ্রামস্থ সাতাশি ব্যাচের নুর আলম, সাইফ উল্লা, সেলিম আহমেদ, ফজলে রাব্বি ও মাসুদা মাসুর উদ্যোগে শুক্রবার (২০জুন)  ফয়’স লেকের গ্যালারিয়ায় অনুষ্ঠিত হয় ঈদ আনন্দ ও বন্ধু পুনর্মিলনী  অনুষ্ঠান ।  এখানেও চট্টগ্রামসহ দেশের  বিভিন্ন স্থান থেকে কয়েকশ কিশোর-কিশোরীজীবনের স্মৃতি রোমন্থন করতে সাতাশিয়ান বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গ্যালারিয়া হলরুম মুখোরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের সময় নির্ধারিত হয় বিকেল চারটা থেকে রাত দশটা। কিন্তু বিকেল থেকে অনুষ্ঠানস্থলে দূর-দূরান্তের বন্ধুদের আগমন শুরু হয়। কেউ কেউ সকাল ১১টার দিকে  অনুষ্ঠানস্থলে এসে ভার্চুয়ালি জানান দিয়েছে নিজেদের উপস্থিতি। সন্ধা ঘনিয়ে আসতেই পুরো গ্যালারিয়া কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

- Advertisement -

ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াট্অ্যাপে  প্রতিনিয়ত যাদের সাথে চ্যাটিং হয় দূরের  সেই সববন্ধুদের একজন আরেকজনকে কাছে পেয়ে ক্যামরাবন্দি করতে অনেকেই ভুল করেনি। এখানে কে সরকারি- বেসরকারি বড় কর্তা, বড় রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী নেতা, কে শিল্পপতি- ক্ষুদ্র ব্যবসায়ী- সেটা বিবেচ্য বিষয় নয়, কোনো বিভেদ নেই, সবাই সমান-বন্ধু।

- Advertisement -shukee

বিকেল ৫টায় কোরআন তেলোয়াতের  মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে সারাদেশের সাতাশিয়ান অসুস্থ ও প্রয়াত বন্ধুদের জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশের বিদ্যমান সামগ্রিক সংস্কৃতির চেতনা থেকে নিঃসৃত সেই জাতীয় সংগীত সব সাতাশিয়ান বন্ধুদের উচ্চকণ্ঠে পরিবেশিত হয় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ -যা আমাদের হৃদয়ের অথৈ গহিনে নাড়া দেয়, আবেগ সঞ্চার করে।

অনুষ্ঠানে ফজলে বাব্বির স্বাগত বক্তব্যের পর বন্ধুদের পরিচয় পর্ব ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অনেকেই।

মাহবুবুর রহমান সাগর এর প্রাণবন্ত উপস্থাপনায় বন্ধুদের নিজস্ব পরিবেশনায় একটানা কয়েকঘণ্টা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।

এ সময় নেচে গেয়ে বন্ধুরা অনুষ্ঠানকে মাতিয়ে তোলে। সব মিলে প্রায় ৪/৫ ঘণ্টা বন্ধুরা আনন্দ উৎসবের মাধ্যমে একটাদিন ভিন্ন আবহে কাটিয়ে দেয়-যা অনেকদিন মনে থাকবে।সব শেষে বলতে হয়, আবার দেখা হবে কোনো বন্ধু পুনর্মিলনীতে, জয়তু বন্ধুমিলনমেলা।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও