সাউদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “কোর্স পরিকল্পনা এবং কোর্স ফাইল তৈরির প্রক্রিয়া ”বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার বায়েজিদ, আরেফিন নগরে ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের(বিএসি) অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে আইকিউএসি। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক পিইঞ্জ এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এতে রিসোর্স পারসন ছিলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. কামরুল আহসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুদুর রহমান। কর্মশালায় সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

