মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল

নিজস্ব প্রতিবেদক

 ১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। নিম্নচাপজনিত ভারী বৃষ্টিপাতের কারণে ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি।

- Advertisement -

২০১৫ সাল থেকে প্রাইম ব্যাংক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত দেশের তরুণ ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট– র পৃষ্ঠপোষকতা করে আসছে, যেখানে গত ১০ বছরে ৬৬,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ মানের প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেয় এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়তা করে।খেলা অনুষ্ঠিত না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারণে টসের সিদ্ধান্ত নেয়। টসে বিজয়ী হয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুল চ্যাম্পিয়ন হয়, আর বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে।

- Advertisement -shukee

টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের ডানহাতি ব্যাটার আফনান ইন্তেহাদ। তিনি ৩ ইনিংসে মোট রান করেছেন ২০৬। ম্যাচ প্রতি তার গড় রান ৬৯।

 সমানসংখ্যক ৩ ম্যাচে ১১টি উইকেট নিয়ে আসরের সেরা বোলার হয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আকাশ রায়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও আকাশ করেছেন ১২৭ রান।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা। রানার আপ দল পেয়েছে ১,০০,০০০ (এক লাখ) টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সাবেক জাতীয় অধিনায়ক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও