শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা- এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা- এর মধ্যে  বুধবার (২৮ মে) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা- এর বিভিন্ন সেবায় ১০%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

- Advertisement -

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.  নাজমুস সায়াদাত এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা এর জেনারেল ম্যানেজার মশিউর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

- Advertisement -shukee

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও