শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহবায়ক মনোনীত হলেন আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র মেনে সদস্যদের মতামতের ভিত্তিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

- Advertisement -

শুক্রবার (২ মে) বিকালের নগরীর একটি কনভেনশন সেন্টারে এম এ হালিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান হারুণের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ আহবায়ক মনোনীত হয়েছেন।

- Advertisement -shukee

কমিটির অন্য সদস্যরা হলেন যথাক্রমে একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এমএ হালিম এবং কামরুল হাসান হারুন।

সংগঠনের গঠনতন্ত্রের ধারা মোতাবেক, কোনো কারণে কার্যনির্বাহী কমিটির কাজে অচলাবস্থা সৃষ্টি হলে, সংখ্যাধিক কর্মকর্তার পদ শুন্য হলে বা যুক্তিযুক্ত কারণে সাধারণ পরিষদের সভায় বা সাধারণ বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক অনধিক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের যে এখতিয়ার রয়েছে তারই আলোকে এ কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে। এডহক কমিটি সংস্থার যাবতীয় দায় দয়িত্ব বুঝিয়া নেয়া পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনপূর্বক দায়িত্বভার হস্তান্তর করার বিধান অনুসৃত হবে বলে জানানো হয়।

এদিকে নবগঠিত কমিটির আহবায়ক আসলাম চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয় সকলের। সংগঠনের গঠনতন্ত্র মেনে এটা পরিচালিত হবে। এখানে কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনের সুযোগ নেই। সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতেই সংগঠন পরিচালিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও