শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। এতে রিসোর্স পারসন ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক কৃতি শিক্ষার্থী ও বর্তমানে রিমার্ক এইচবি’র এরিয়া ম্যানেজার উমং চিং মারমা। কোর্স শিক্ষক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় বিবিএ ৬৮তম, ৬৯তম ও ৭০তম ব্যাচের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

কর্পোরেট জগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি ক্ষেত্র এ বিষয়কে সামনে রেখে কর্মশালায় উমং চিং মারমা তাঁর বিশাল পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের হাতে—কলমে শিক্ষা দেন। তিনি অত্যন্ত প্রাণবন্ত ও ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, অপারেশন পরিচালনা, সেলস ফোর্স ম্যানেজমেন্ট, মার্কেট কমিউনিকেশন এবং প্রমোশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। বাস্তব জীবনের উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সামনে কর্পোরেট দুনিয়ার বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন।

- Advertisement -shukee

এই সেশনে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, দলগত কাজ, অভিযোজন ক্ষমতা এবং দক্ষ যোগাযোগের মাধ্যমে বাস্তব জগতে সফল হওয়া সম্ভব তা তুলে ধরেন। তিনি বারবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সফলতা শুধু একাডেমিক ডিগ্রিতে সীমাবদ্ধ নয়; বাস্তব অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসই হলো কর্পোরেট জগতে টিকে থাকার মূল চাবিকাঠি।”

পরে সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন সফল অ্যালামনাইদের অংশগ্রহণে শিক্ষার্থীদের পথচলা আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও