শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং

ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতের উন্নয়নে একসাথে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক

দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে নতুন ও উন্নত সেবা চালু করতে একসাথে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং গবেষণা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড।

- Advertisement -

সম্প্রতি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-এর বনানীর কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব বলেন,
‘এই ‘অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কর্পোরেট, স্টার্টআপ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও বিস্তৃত পরিসরে আইপিও, প্রাইভেট ইক্যুইটি, কর্পোরেট বন্ড, মার্জার ও অ্যাকুইজিশন (M&A), বিদেশি বিনিয়োগ (FDI) এবং মূলধন সংগ্রহে পরামর্শসহ অন্যান্য নানামুখী সেবা দেওয়ার সুযোগ তৈরি করবে।’

এজ (EDGE)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ খান- সিএফএ বলেন, ‘আমাদের গবেষণাভিত্তিক দক্ষতা এবং পিবিআইএল- এর বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি সেবামূলক কাঠামো গড়ে তোলা সম্ভব- যা দেশের পুঁজিবাজার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’

দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং আর্থিক খাতকে আরও উন্নত, পেশাদার ও আন্তর্জাতিক মানের করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড একসাথে পথ চলতে প্রস্তুত।

সর্বশেষ

এই বিভাগের আরও