মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

নিজস্ব  প্রতিবেদক *

- Advertisement -

- Advertisement -shukee

টানা চতুর্থবার নির্বাচিত হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে উগান্ডার কাম্পালায় চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় মহাসচিব বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মহাসচিবকে ব্রিফ করেন ড. হাছান মাহমুদ। তিনি জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখার জন্য আন্তোনিও গুতেরেসকে অনুরোধ করেন মন্ত্রী।

২০২৪ সাল জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সুবর্ণ জয়ন্তীর বছর উল্লেখ করে ড. হাছান মাহমুদ এটিকে যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

এর ১৯ জানুয়ারি শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে অংশীদারত্ব, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি যে উদারতা বাংলাদেশ দেখিয়েছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে সাফল্য বাংলাদেশ পেয়েছে, জাতিসংঘ তা গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ ও ট্রাস্টে অংশগ্রহণের জন্যও শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ্য, উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও