সোমবার, ১৫ জুন ২০২৬

[the_ad id='15178']

যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

নিজস্ব প্রতিবেদক

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্রের মতে, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা প্লেন স্থানীয় সময় রোববার ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে।

- Advertisement -

ওই মুখপাত্র বিবিসিকে জানান, উড্ডয়নের পর প্লেনটি তীব্রভাবে বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। তিনি বলেন, প্লেনে থাকা ১২ জনই মারা গেছেন।

- Advertisement -shukee

বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এটিকে একটি গণ-হতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।

শেরিফ বলেন, এটি কোনো বাণিজ্যিক প্লেন ছিল না বরং এটি ছিল একটি স্থানীয় প্লেন যা আমাদের স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, প্লেনটি প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের এবং এটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

এফএএ বলেছে, দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক পরিষেবা চালু ছিল না। এক মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে, প্লেনটি যে ধরনের আকাশসীমায় উড়ছিল সেটার সঙ্গে যোগাযোগে থাকার প্রয়োজন ছিল না।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন কি না তা দেখতে উদ্ধারকর্মীরা এলাকাটি পরীক্ষা করে দেখেছেন। শেরিফ বলেন, নিহতদের পরিবারের কিছু সদস্য এই ঘটনা প্রত্যক্ষ করেছেন। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

বাটলার শহরটি কানসাস সিটি মেট্রোপলিটন এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। এফএএ জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও