এশিয়ান ক্রাইম ওয়াচ ও মানবাধিকার সোসাইটির সীতাকুণ্ড উপজেলা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ মার্চ শুক্রবার সীতাকুণ্ড নামারবাজার তৈয়্যবিয়া হোটেলে সংগঠনের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী মুহাম্মদ ইফতেখার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সলিমুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,বিশিঁষ্ট সমাজ সেবক মুহা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত থেকে তাদের নিজ নিজ পরিচয় পত্র গ্রহন করেন।
আলোচনা শেষে ইফতার মাহফিল মুনাজাত শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৃষ্টিকর্তার সেরা জীব হলো মানুষ, তাই মানুষ কে অনেক জ্ঞানী হিসেবে সৃষ্টি করেছে,বিবেক বুদ্ধি,জ্ঞানীগুণী, কর্তব্য,মানবাধিকার সবকিছু থাকতে হবে।মানুষের অনেক কর্তব্য রয়েছে,তা পালন করতে পারলেই আপনি মানুষ।

