চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের কালুশাহনগর ওভার ব্রিজের নিচে কার্টুন থেকে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কালুশাহনগর এলাকার ওভারব্রিজের নিচে একটি কার্টুন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে কার্টুনটি খুলে দেখেন এসময় ভেতরে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পায়।
- Advertisement -

পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে নবজাতকের সঠিক তথ্য না পেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে উক্ত বিষয় নিশ্চিত করেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা

