রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে কলকাতা

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। শনিবার (৪ জানুয়ারি) সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬২ স্কোর নিয়ে ১২ নম্বর অবস্থানে রয়েছে শহরটি।

- Advertisement -

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৮৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এ ছাড়া ২৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর, ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, ২১৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের শহর ছেংদু এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ২১৫।

- Advertisement -shukee

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়- যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ

এই বিভাগের আরও