শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অচলাবস্থা নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বর্তমান অচলাবস্থা নিরসনকল্পে এক আলোচনা সভা   হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার  (২৪ ডিসেম্বর) সন্ধ্যা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

- Advertisement -shukee

সিনিয়র সদস্য প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী তাজুল ইসলাম।

বিপুল সংখ্যক প্রকৌশলীদের উপস্থিতিতে আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, আগস্ট, ২০২৪ এ দেশের পট পরিবর্তনের পর আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি পদত্যাগ করেছেন, ফলে কেন্দ্রের স্বাভাবিক ও জরুরী কার্যক্রম পরিচালিত হচ্ছে না।  বক্তারা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের এই অচলাবস্থার জন্য গভীর হতাশা ব্যক্ত করেন। তাঁরা বলেন, এই অচলাবস্থার কারণে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সদস্যবৃন্দ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা বেতন না পাওয়ায় তাঁরা অতীব কষ্টের সাথে দিনাতিপাত করছেন। অপরদিকে এই অচলাবস্থার কারণে কেন্দ্রের বৈদ্যুতিক বিল, ওয়াসার পানির বিল ও সরকারি ভ্যাট পরিশোধ করা সম্ভব হচ্ছে না এবং জরুরী সংস্কার কাজগুলো স্থবির হয়ে পড়েছে। সরকারি পাওনা পরিশোধ করা সম্ভব না হওয়ায় জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা সৃষ্টির সংশয় দেখা দিয়েছে। এছাড়া সম্প্রতি কেন্দ্রের চত্ত্বরে কিছু বহিরাগত কর্তৃক কেন্দ্রের সিনিয়র প্রকৌশলীদের অপমান এবং শারীরিকভাবে হেনস্তা করায় উপস্থিত প্রকৌশলীগণ তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

সভায় বক্তাগণ এই জটিল অবস্থা নিরসনে অতিসত্ত্বর সকল প্রকৌশলী সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান এবং সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তার উপর জোর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রকৌশলী এএসএম শাহজাহান, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী ফেরদৌস আহমেদ, প্রকৌশলী ফখরুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মো. ফরিদুল আলম, প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী অহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও