শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে অবরোধ প্রত্যাহার করে নেন গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।

- Advertisement -

আজ সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

- Advertisement -shukee

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেয়। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও